ঢাকাSaturday , 14 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderবান্দরবান প্রতিনিধি : জেলার নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু উদাইংমে ওয়াইংসাকে (পাইসাং উ) (৮০) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রয়াত উদাইংমে উপজেলার বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া বৌদ্ধ বিহারের ভিক্ষু ছিলেন।শুক্রবার রাতের কোন এক সময়ে এ ভিক্ষুকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে বৌদ্ধ বিহারে এ বৌদ্ধ ভিক্ষুকে তার ছেলে অংছাথোয়াই চাকের স্ত্রী খাবার দিতে যান। সেখানে গিয়ে এ নারী ভিক্ষু উদাইংমে ওয়াইংসাকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ভিক্ষু খুনের এ ঘটনা পাড়ার লোকজনকে জানান তিনি। তারা দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান ঘটনাস্থলে পৌছান। এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়ত কোন দূর্বৃত্তের দল অথবা কোন ধর্মীয় উগ্রপন্থীরা এই ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
দিকে নাইক্ষ্যংছড়ি ৩১ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলামও ।
প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর ছেলে অংছাথোয়াই চাক বলেন, তার পিতা দীর্ঘ দুই বছর ধরে ওই বিহারের ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার (উদাইংমে ওয়াইংসা’র)সঙ্গে কারো বিরোধ ছিল না বলেও দাবি ছেলে অংছাথোয়াই চাকের।
স্থানীয় উপজাতি নেতা বাবু নিউলামং মার্মা বলেন, উক্ত ঘটনায় উপজাতীয় লোকজনসহ অন্য ধর্মীয় গুরুরা আতংকিত। কারণ পার্বত্য এলাকায় এই ধরনের ঘটনা আর কোনদিন ঘটতে তারা দেখেননি।
বৌদ্ধ বিহারের ভেতরে সব জিনিষপত্রও ঠিকঠাক আছে। স্থানীয় বাসিন্দারা আরো জানায়, বিহারের টাকা-পয়সা বা মূর্তিও অটুট রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও বিজিবির টহল দল বৌদ্ধ বিহার ঘিরে রেখেছে। বিস্তারিত জানতে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলছে। তবে কাউকে এই পর্যন্ত আটক অথবা গ্রেপ্তার করা হয়নি।