ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে ট্রান্সফরমার বিকলে বিদ্যুৎবিহীন ফেনী

Link Copied!

Electricityফেনী প্রতিনিধি : ফেনীতে বিদ্যুতের মূল পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় শুক্রবার সকাল থেকে পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
শুক্রবার সকাল ৭টায় বজ্রপাতের কারণে এ সমস্যার সৃষ্টি হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) বিদ্যুৎ লাইন সচল হয়নি। ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বিদ্যুত বিচ্ছিন্নের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে হাসপাতালের রোগীরা। হাসপাতালগুলোতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ডেলিভারি রোগীরা কষ্টের শিকার হচ্ছে। এছাড়া বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
শহীদুল ইসলাম আরো জানান, পাওয়ার ট্রান্সফরমার মেরামতের কাজ চলছে দ্রুত গতিতে। বিকেলের মধ্য আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।