ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ করে কেউ পার পাবে না

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : অপরাধ করলে মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা এমনকি দলের নেতাকর্মীদেরও রেহায় নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘অপরাধ করে কেউ পার পাবে না, পাচ্ছেও না। সে মন্ত্রী হোক, কিংবা এমপি হোক, সরকারি কর্মকর্তা নাকি দলের নেতাকর্মী সেটা কোনো মুখ্য বিষয় নয়। কেউ পার পাবে না।’
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অপরাধ করলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অপরাধের অভিযোগ আসার সঙ্গে সঙ্গে এমনকি অভিযোগ প্রমাণিত না হলেও প্রাথমিকভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং আমরা মনে করি, যে যাই বলুক না কেন, যুদ্ধাপরাধীদেরও রেহায় নাই, মানুষ পুড়িয়ে মারা খুনিদেরও রেহায় নাই। আর যাদের হাতে রক্তের দাগ আছে, দেশে এবং বিদেশে তারাই কিন্তু খুনি অপরাধীদের পক্ষে ওকালতি করে।’
জাসদ সভাপতি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া বা সামরিক শাসকরা ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু বিচারহীনতার সংস্কৃতি ছিল। অপরাধ করে পার পাওয়ার একটা অপসংস্কৃতি বা বদঅভ্যাস ছিল। বাংলাদেশে এই প্রথম ৭ বছর ধরে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে আনার জন্য যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও আগুনে পুড়িয়ে মারার বিচারগুলো হাতে নেয়া হয়েছে। সুতরাং যারা বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে জড়িত ছিল, যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু এটা ভালোভাবে দেখছে না, স্বস্তিবোধ করছে না। সুতরাং বেগম খালেদা জিয়ার অভিযোগ সঠিক না।’
এ সময় মন্ত্রীর সঙ্গে কুষ্টিয়া জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।