ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

Accidentগাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বিআরটিসি পরিবহনের একটি দ্বিতল বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় এবং বেশ কয়েকটি বাস ভাঙচুর করে।
শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাহারুল আলম জানান, বেলা ১১টার দিকে ওই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় চৌরাস্তাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্র আরিফ এবং তার ভাই মারা যান।
বাসচাপায় নিহতের খবরে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে বাসটিতে অগ্নিসংযোগ করে এবং বেশ কয়েকটি যানবাহনের কাঁচ ভাঙচুর করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিলে বেলা ১২টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শতশত যাত্রী।
মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।