ঢাকাFriday , 13 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ৫

Link Copied!

songgarshoনোয়াখালী প্রতিনিধি : জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ইয়াছিন হাজীর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, নোয়াখলা ইউনিয়ন পশ্চিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাকিল (২৫) ও ছাত্রলীগ কর্মী রুবেলসহ (২৩) পাঁচ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রলীগ নেতা শাকিল ও রুবেলসহ কয়েকজন ইয়াছিন হাজীর বাজারের একটি চা দোকানে বসেছিল। এ সময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা শরীফ’সহ কয়েকজন বাজারে এসে শাকিলদের ওপর অর্তকিত হামলা চালায়। পরে তাদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে শাকিলসহ তার কর্মীরা ওই স্থান থেকে পালাতে চেষ্টা করলে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে শাকিল ও রুবেল গুলিবিদ্ধসহ ৫জন আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, ইয়াছিন হাজীর বাজারে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।