ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানি বাহিনীর বর্বরতায় বেশি সহযোগিতা করেছে নিজামী

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতাকে নিজামী সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। যারা একাত্তর দেখেনি তারাও বুঝতে পেরেছে একাত্তরে পাক বাহিনীকে আলবদর প্রধান হিসেবে নিজামী কী ধরনের সহযোগিতা করেছে।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত নিষিদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা স্পষ্ট বলতে চাই, জামায়াত একটি সন্ত্রাসী দল, যুদ্ধাপরাধী দল ও জামায়াতকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র। যথা সময়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধ করা হবে।
মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।
সমবেশে সভাপতিত্ব করেন দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমান। সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সমাবেশে বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।