ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ১৫ লাখ চিংড়িরেনুসহ আটক ১৬

Link Copied!

fishবরিশাল প্রতিনিধি : নগরীর দপদপিয়া এলাকা থেকে ২টি ট্রাকভর্তি ১৫ লাখ গলদা চিংড়ি রেনুসহ ১৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তাদের আটক করা হয়।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, গোপন সংবাদ পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে দপদপিয়া এলাকায় ২ টি ট্রাকের গতিরোধ করে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭টি ড্রাম ও ২৫টি পাতিল ভর্তি ১৫ লাখ গলদা চিংড়ির রেনু জব্দ করে। সেইসঙ্গে আটক করা হয় ১৬ জনকে।
বিমল দাস আরও বলেন, জব্দ করা চিংড়ি রেনু নদীতে অবমুক্ত করা হবে। পাশাপাশি আটকদের বিচারের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তোলা হবে।