ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক

Link Copied!

Handcuffসাভার প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির নেতাকর্মীদের ডাকা হরতালে নাশকতার অভিযোগে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহসিনুল কাদির জানান, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জামায়াতের নেতাকর্মীরা আশুলিয়ায় নাশকতা করতে পারে এম গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।