ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে যুবলীগ নেতা খুন

Link Copied!

MARDERকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আক্কাস আলী (৪৫) নামে এক যুবলীগ খুন হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ডাংমড়কা এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়কের ওপর এ হত্যার ঘটনা ঘটে। নিহত আক্কাস দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির দুই সদস্য আক্কাস আলী ও নাসির উদ্দিন বুধবার রাতে প্রাগপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। যুবলীগ নেতা আক্কাস মোটরসাইকেল ড্রাইভ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তারা কুষ্টিয়া-প্রাগপুর প্রধান সড়কের ডাংমড়কা নামক স্থানে এসে পৌঁছলে দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল চালক আক্কাস আলী সামান্য গতি কমিয়ে দ্রুত দুর্বৃত্তদের পাস কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান যুবলীগ নেতা আক্কাস আলী।
তবে মোটরসাইকেলে তার সঙ্গে থাকা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির আরেক সদস্য নাসির উদ্দিন অক্ষত রয়েছেন। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে সামান্য আঘাত পেয়েছেন। রাতে দৌলতপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি চলে গেছেন। তাৎক্ষণিকভাবে চেষ্টা করেও যুবলীগ নেতা নাসির উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এ হত্যার ঘটনা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ছিনতাইকারীদের হাতে যুবলীগ নেতা আক্কাস খুন হয়েছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ নিয়ে ইতোমধ্যে জনমনে প্রশ্ন উঠেছে।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি সদস্য সরদার আতিয়ার রহমান বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি খুন হওয়ার কিছু সময় আগে যুবলীগ নেতা আক্কাস প্রাগপুর বাজারে বসে চা-নাস্তা করেন। এরপর বাড়ির উদ্দেশে রওনা হয়ে হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যার ঘটনা রহস্যজনক।’
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, প্রশাসন) শাহিদুল ইসলাম শাহীন জানান, কাঁধে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়ে যুবলীগ নেতা আক্কাস আলী নিহত হয়েছেন। খুনিদের সনাক্ত ও আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে। তদন্ত ছাড়া এই মুহূর্তে হত্যা সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না। এটি স্রেফ ছিনতাইয়ের ঘটনা ছিল, নাকি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।