ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুমকি-ধামকি উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে

Link Copied!

Nasimসিলেট প্রতিনিধি : সকল হুমকি-ধামকি উপেক্ষা করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার (১১ মে) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভায় তিনি এমন কথা জানান। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
নাসিম বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চায়। কেউ ভাবেনি এদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার হবে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল হুমকি-ধামকি উপেক্ষা করে এসব খুনিদের বিচার কাজ চালিয়ে নিচ্ছেন।’
এদেশে খুনিদের কোন ঠাঁই নেই জানিয়ে নাসিম বলেন, ‘এটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘যতোই চক্রান্ত আর ষড়যন্ত্র হোক না কেন এদেশে আগাম কোনো জাতীয় নির্বাচন হবে না। নির্বাচন হবে, সেটা হবে ২০১৯ সালে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।’
সিলেট মহানগর আওয়ামী লীগে সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক অ্যাডভোটেক মিসবাহ উদ্দিন সিরাজসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা।