ঢাকাThursday , 12 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল সারাদেশে যুবদলের বিক্ষোভ

Link Copied!

Jubodolনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে পুলিশ পৃথক চার্জশিট দেয়ায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুব দল।
সংগঠনটির সহদপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান দুলাল জানিয়েছেন, চার্জশিটের প্রতিবাদে আগামীকাল শুক্রবার দেশের জেলা ও মহানগরে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মূসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, রাজধানীর দারুসসালাম থানার দুই মামলায় বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক দু’টি চার্জশিট দিয়েছে পুলিশ।
২০১৫ সালের ০৪ ফেব্রুয়ারি ও ০৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল।