ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ নিহত ২

Link Copied!

Accidentমাগুরা প্রতিনিধি : মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক ড. আবদুল্লাহ জাহাঙ্গীরসহ (৫০) দুজন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। হতাহতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রাইভেট কারে করে ঝিনাইদহ থেকে ঢাকায় যাচ্ছিলেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি মাগুরা শহরের পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত প্রাইভেট কারের চার যাত্রীকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামী স্টাডি বিভাগের শিক্ষক ড. আবদুল্লাহ জাহাঙ্গীর ও তার চালক সেন্টু মল্লিককে মৃত ঘোষণা করেন। আছাদ (৫০) ও বাহউদ্দিন (৪) নামের আহত দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি আজমল হুদা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।