ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৫৯

Link Copied!

Handcuffরাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হাশেমসহ ৫৯ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মতিহার থানা পুলিশ মঙ্গলবার রাতে মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হাশেমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৮ জনের মধ্যে ৩১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জন মাদক ব্যবসায়ী এবং ২৩ জন অন্য ও মাদকসেবী।
রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে বলেও জানান তিনি।