ঢাকাWednesday , 11 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে হত্যা

Link Copied!

marderকুষ্টিয়া প্রতিনিধি : ভেড়ামারায় পরকীয়ার জের ধরে জিন্নাত আলী (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়।
নিহত যুবক কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইসলামপুর পদ্মার চর এলাকার ফজলুল হক ড্রাইভারের ছেলে। সকালে ভেড়ামারা থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার বাবলুর স্ত্রী সাবিনা খাতুনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল দিন মজুর জিন্নাত আলী। এই নিয়ে এলাকায় মুখোরোচক গুঞ্জনও ছিল। বুধবার রাত ১টার দিকে প্রেমিক যুবক জিন্নাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে একদল দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিত করে মাঠের মধ্যে তাকে ফেলে পালিয়ে যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নুর হোসেন খন্দকার জানান, পরকীয়ার জের ধরেই যুবক জিন্নাত আলীকে মারপিট করে হত্যা করা হয়। তার পা এবং গলা ছাড়াও শরীরের কয়েকটি স্থানে পিটানোর চিহ্ণ রয়েছে। আসামিদের চিহ্ণিত করে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।