ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের মুক্তিযোদ্ধা পরিবারকে হত্যার হুমকি

Link Copied!

madaripurকালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন মোল্লার পরিবারকে ফের হত্যার হুমকি দিয়েছে কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান কামরুল হাসান নুরমোহাম্মদ মোল্লা।
মঙ্গলবার দুপুরে এ হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই অসহায় পরিবারটির মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, সদ্য ইউপি নির্বাচনে কয়ারিয়া এলাকার মোল্লারহাট গ্রামের মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন মোল্লাকে স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান কামরুল হাসান নুরমোহাম্মদ মোল্লার নির্বাচনী প্রতীক আনারসে ভোট দিতে বলেন। কিন্তু ওই মুক্তিযোদ্ধা তার অনুরোধ না রেখে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীককে সমর্থন করেন। এর সূত্র ধরে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান নুরমোহাম্মদ মোল্লা তাকে হত্যার হুমকি দেন। পরে নির্বাচনে বিজয়ী হয়ে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কালকিনি থানায় মামলা দায়ের করলে পুলিশ মনির হাওলাদার (২৫) নামের এক হামলাকারীকে আটক করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র বিজয়ী চেয়ারম্যান কামরুল হাসান নুরমোহাম্মদ দায়েরকৃত মামলা তুলে নেয়ার জন্য ওই মুক্তিযোদ্ধার পরিবারকে পুনরায় হত্যার হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বলেন,‘মামলা করায় আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে চেয়ারম্যান নুরমোহাম্মদ মোল্লা।’
অভিযুক্ত চেয়ারম্যান কামরুল হাসান নূরমোহাম্মদ বলেন, ‘আমার লোকজনের ওপর তারা হামলা চালিয়েছে।’