ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দামুড়হুদায় অস্ত্র ও গুলিসহ আটক ১

Link Copied!

armsচুয়াডাঙ্গা প্রতিনিধি : অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ জেলার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রাম থেকে আব্দুল কাদের হিরক নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। আটক হিরক উপজেলার কার্পাসডাঙ্গা মাঝের পাড়ার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, হিরককে গতকাল রাতে মোক্তারপুর গ্রামের একটি ইটভাটার কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলি ভর্তি একটি শাটারগান উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি মোটরসাইকেল।
তবে নাম না প্রকাশ করার শর্তে এলাকাবাসী জানায়, আব্দুল কাদের হিরক যুবলীগ কর্মী ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক। গত শনিবার রাত ১১টার দিকে বাঘাডাঙ্গা ক্যাথলিক গির্জার সামনে থেকে পুলিশ পরিচয়ে একদল লোক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
আটককৃত হিরকের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন।