ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালে ফের স্বর্ণের ডিম পাড়লো যুবক!

Link Copied!

Shahjalal airportনিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও স্বর্ণের ডিম ‘পেড়েছেন’ বেল্লাল হোসেন নামের মালয়েশিয়া থেকে আসা এক বিমানযাত্রী।
মঙ্গলবার শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেন।
শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিজি ০৮৭ নম্বর বিমান আসা বেল্লাল হোসেন নামের ওই যাত্রীর পেট থেকে প্রাকৃতিক উপায়ে দু’টি স্বর্ণের ডিম সদৃশ বস্তু বেড় করে আনা হয়। পরে সেই বস্তু দু’টি থেকে দুটি করে ৪টি স্বর্ণের বার জব্দ করে গোয়েন্দারা। জব্দ করা স্বর্ণের ওজন ৪ শ’ গ্রাম।
সংশ্লিষ্ঠ সূত্রে আরো জানা যায়, বেল্লাল হোসেনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। বিমানবন্দরে নামার পরে তার হাঁটার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে এক্সরে রুমে নিয়ে এক্সরে করে বিষয়টি নিশ্চিত হন গোয়েন্দারা।
এর আগে, গত ১০ মে নুরুল হাসান নামের মালয়েশিয়া ফেরত আরেক বিমান যাত্রীর পেট থেকে একইভাবে ৩০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ করেছিলেন শুল্ক বিভাগের গোয়েন্দারা।