ঢাকাTuesday , 10 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের জনগণ আজ শোষিত হচ্ছে

Link Copied!

jatio-partyনিজস্ব প্রতিবেদক : দেশের জনগণ আজ পদে পদে শোষিত হচ্ছে। বর্তমানে যে গনতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে যা নামেই মাত্র গণতন্ত্র বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। তিনি বলেন, দেশের মানুষ এমন গণতন্ত্র দেখার জন্য দেশ স্বাধীন করে নাই।
সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৮ম সম্মেলন সফল করার লক্ষে জাতীয় কৃষক পার্টি আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেপা বলেন, ‘দেশের মানুষ আজ অসহায়। এ সরকার বিদায় নিলে আরেক বড় দল ক্ষমতায় আসলেও তারা গণতন্ত্রে টুটি ধরে হত্যা করার চেষ্টা করেন।’
তিনি বলেন, ‘দেশে সবচেয়ে ক্লিন ইমেজের দল জাতীয় পাটি, কিন্তু এই পার্টি যেন কোনক্রমেই দাঁড়াতে না পারে, সে বিষয়ে এ দুটি দল এক হয়ে যায়। কারণ এই বড় দুটি দলের চরিত্র এক এবং অভিন্ন।’
আগামী ১৪ মে জাতীয় পার্টির ৮ম সম্মেলন সফল করার জন্য সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
লিয়াকত চাকলাদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন শেখ আলমগীর হোসেন, ইসহাক ভূইয়া, মোস্তফা কামাল, জয়নাল আবেদীন প্রমুখ।