ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে তুলা উন্নয়ন বোর্ডের মাঠকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম

Link Copied!

তুলা চাষের আধুনিক প্রযুক্তির উপর মাঠকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক জিএম ফরহাদ হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ

তুলা চাষের আধুনিক প্রযুক্তির উপর মাঠকর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক জিএম ফরহাদ হোসেনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : আগামী ২০১৬-১৭ মৌসুমে তুলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের মাঠকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের সদরপুরস্থ তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে গত ৭ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম আজ ৯ মে সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প (ফেজ-১)’র প্রকল্প পরিচালক কৃষিবিদ জিএম ফরহাদ হোসেন। তুলা উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তফা কামাল, বগুড়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. মোজাদ্দীদ আল শামীম, রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ফজলে রাব্বী এবং বীজ বর্ধন খামারের কটন এগ্রোনমিস্ট এএইচএম কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে জিএম ফরহাদ হোসেন বলেন, সামনে তুলা মৌসুম আসছে। আগামী ১৫ জুন থেকে আমাদের সম্প্রসারণ কার্যক্রম শুরু হবে। যেহেতু পবিত্র রমজান মাসও সমাগত সেহেতু অল্প সময়ের মধ্যে কৃষকের কাছে সকল উপকরণ পৌঁছে দিতে হবে। এ সময় তিনি সাধারণ প্রদর্শনী, ব্লক প্রদর্শনী, মানসম্পন্ন তুলা বীজ উৎপাদন কর্মসূচি এবং শিমুল তুলার চারা উৎপাদন এবং তা চাষীদের মাঝে বিনামূল্যে বিতরণসহ সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের আহ্বান জানান।