ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বখাটের ‘উৎপাতে’ কিশোরীর আত্মহত্যা

Link Copied!

suisiedরাজশাহী প্রতিবেদক : বখাটের ‘উৎপাত’ সহ্য করতে না পেরে রাজশাহী মহানগরীতে আমেনা খাতুন (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আমেনা মতিহার থানার চর শ্যামপুর বালুরঘাট শান্তিনগর এলাকার হায়দার আলীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ওই কিশোরী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।
ওই কিশোরীর মা নেগার বানু বলেন, রেজাউল করিম নামে এলাকার এক যুবক তার মেয়েকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। রোববার দুপুরে তিনি নদীতে গোসল করতে গেলে ওই যুবক বাড়িতে এসে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। পরে বিষয়টি তার মেয়ে জানালে ওই দিনই রেজাউলের বাড়ির লোকজনকে জানানো হয়। এ নিয়ে সোমবার বিকেলে এলাকায় শালিস বসার কথা ছিল। এ বিষয়টি নিয়ে এলাকায় কাঁনাঘুষা শুরু হলে ক্ষোভে-লজ্জায় তার মেয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কিশোরী আমেনার আত্মহত্যার সঙ্গে রেজাউলের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।