ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে মুক্তচিন্তার সুযোগ নেই

Link Copied!

amir_khosruনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে মুক্তচিন্তা এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশে মুক্ত মত এবং অধিকার নিয়ে কথা বললে নির্যাতনের স্বীকার হতে হয় বলেও দাবি তার।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতার চেতনায় রবীন্দ্রনাথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ‘সাংবিধানিক অধিকার ফোরাম’ নামের একটি সংগঠন।
আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশ মুক্তবাক, মুক্তচিন্তা থেকে অনেক দূরে সরে গেছে। মুক্তমন ও মতের কোনো সুযোগ নেই। মত ও অধিকার নিয়ে কথা বললে নির্যাতনের শিকার হতে হচ্ছে। মানুষ তার ভোটাধিকারও পর্যন্ত প্রয়োগ করতে পারছে না।
রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত মত ও অধিকার নিয়ে ভাবতেন, উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রবীন্দ্রনাথ দেশ-জাতি নিয়ে মুক্ত চিন্তা করেছেন। যুদ্ধ মানুষ ও জাতিকে কোথায় নিয়ে যেতে পারে, তা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিকে শুধু ভারত বর্ষে নয়, সারা পৃথিবীতে বাঙালিকে পরিচিত করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর মাধ্যমে বিশ্বের হৃদয় র্স্পশ করেছেন মন্তব্য করে তিনি বলেন, বিশ্বকবি যেসব কবিতা, গান, গল্প, উপন্যাস লিখেছেন, তার মাধ্যমে তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঙ্গনে অবদান রেখেছেন।
প্রাক্তন সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাট্যকার কাবেরী বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবিধানিক অধিকার ফোরামের সাধারণ সম্পাদক সুরঞ্জন ঘোষ।