ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মন্দিরের প্রতিমা ভাঙচুর

Link Copied!

Murtiবাগেরহাট প্রতিনিধি : সদর উপজেলার চুলকাঠি সার্বজনীন দূর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
চুলকাঠি সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দ্বীপংকর সাধু জানান, সোমবার সকালে মন্দিরে প্রণাম করতে এসে দূর্গা, সরস্বতী ও কার্তিক প্রতিমার তিনটি মাথা ও অপর একটি প্রতিমার হাত ভাঙা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানান তিনি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ওই মন্দিরের দুটি লাইট চুরিসহ প্রতিমার মাথা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।