ঢাকাMonday , 9 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধসহ ৪ ডাকাত আটক

Link Copied!

Arrestমানিকগঞ্জ প্রতিনিধি : শহরের গঙ্গাধর পট্টির এক বাড়িতে ডাকাতির সময় গুলিবিদ্ধসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ২ ডাকাতকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, রাতে ওই এলাকায় ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতদের ঘিরে ফেলায় তারা পুলিশের ওপর আক্রমণের চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি আনতে ৩ রাউন্ড গুলি ছুড়ে। এতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়। আহত ২ ডাকাতসহ মোট ৪ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।