ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার আঁচলের নিচে ব্লগার-ইমাম হত্যাকারীর আশ্রয়

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে সাম্প্রতিক ব্লগার হত্যাকারীসহ বিদেশি হত্যা, ইমাম হত্যাকারী ও বোমাবাজদের নিরাপদ আশ্রয়।
বিচারপতিদের নিয়ে কথা বললে আদালত অবমাননা হলে, আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকলে আদালত অবমাননা নয় কেন? এ প্রশ্নও ছুড়ে দিয়েছেন তিনি।
‘আদালত কোন ক্ষেত্রে সরব, কোন ক্ষেত্রে নিরব, মানুষ তা দেখতে চায় না’, বলেন হাছান মাহমুদ। অবিলম্বে হরতাল আহ্বানকারীদের আদালতে তলব করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও দাবি জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা।
রোববার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় অবিলম্বে কার্যকর ও তাদের ডাকা অবৈধ হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
তিনি বলেন, ‘বাংলাদেশে যে হরতাল হচ্ছে তা বোঝার কোনো উপায় নেই। গতকাল দেশের কয়েকটি অনলাইন মিডিয়া ও পত্রিকা যদি জামায়াতের হরতালের খবর প্রকাশ না করত, তা হলে দেশের মানুষ জানতই না আজ হরতাল।’
কোনো গোষ্ঠী বা দলের দাবির ভিত্তিতে নয়, একাত্তরে সংঘটিত অন্যায়ের প্রতিকারের জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
২০১৯ সালেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না জেনেই বিএনপি নেত্রী আলোচনায় থাকার জন্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে নোংরা মিথ্যাচার করেছেন, এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘নোংরা কথা বলবেন না, আপনার সম্পর্কে নোংরা অথচ সত্য অনেক কথাই আমাদের জানা আছে। সেসব কথা আমাদের বলতে বাধ্য করবেন না।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে এ মানববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাল্গুনী হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।