রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ইমদাদ হোসেন (৪০) নামে দমকল বাহিনীর এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকায় তার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমদাদ হোসেন রাজশাহী ফায়ার স্টেশনে কর্মরত আছেন।
তার স্বজনরা জানান, রোববার সকালে রান্না শেষে তিনি গ্যাসলাইন বন্ধ করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

