ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ৬ ডাকাত গ্রেপ্তার

Link Copied!

Arrestসিলেট প্রতিনিধি : সিলেটে সিরিজ ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন : সিলেটের মোগলাবাজার থানাধীন মোহাম্মদপুর প্রকাশিত মজিদপুরের মৃত চিনা মিয়ার ছেলে লোকমান হোসেন (২২), পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালি গ্রামের মৃত ইউনূছ শেখের ছেলে রাজু শেখ (২৩), খুলনা জেলার খানজাহান আলী থানার সিরামনি বাদামতলা গ্রামের মৃত ইনছান শেখের ছেলে আসলাম শেখ (২৬), খুলনার সোনাডাঙা থানার আল আমিন মহল্লার বাচ্চু সর্দারের ছেলে মাসুম সর্দার (২৫), বাগেরহাট জেলার সদর থানার পাঠুরপাড়া গ্রামের জুবেদ আলী শেখ ওরফে খোকন শেখের ছেলে রানা শেখ (২৫) ও খুলনার খানজাহান আলী থানার শিরামনি বাদামতলার ইসলাম হোসেনের ছেলে বাবু হোসেন (২৬)।
রোববার দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রহমত উল্লাহ সাংবাদিকদের জানান, সিলেটে গত কয়েক মাসে ডাকাতির ঘটনায় সিলেট মহানগর পুলিশের একজন এডিসির নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়। ওই টিমের সদস্যরা গোপন অনুসন্ধান চালিয়ে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ডাকাতরা নগরীর নেহারী পাড়া, যতরপুর, শাহপরান থানা এলাকায় কয়েকটি ডাকাতির কথা স্বীকার করেছে।
তাদের কাছ থেকে আরও কয়েকজন ডাকাতের নাম পাওয়া গেছে জানিয়ে রহমত উল্লাহ আরো জানান, পুলিশ বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।