ঢাকাSunday , 8 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামাইয়ের পেট্রোলের আগুনে শাশুড়ি দগ্ধ

Link Copied!

FIREমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে ফুলসুরাতন (৮০) নামে এক বৃদ্ধা পেট্রোলের আগুনে দগ্ধ হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার জামাই হাউস আলী পেট্রোল ঢেলে আগুন দেয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ফুলসুরাতন। অর্থাভাবে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া সম্ভব হচ্ছে না পরিবারের। আহত ফুলসুরাতন সহড়াবাড়ীয়া গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলসুরাতনের মেয়ে আম্বিয়া বেগম মাটিকাটা শ্রমিক। কাজের সূত্র ধরে বছর চারেক আগে গ্রামের পার্শ্ববর্তী ষোলটাকার মাটিকাটা শ্রমিক হাউস আলীর সঙ্গে বিয়ে হয়। যৌতুক নিয়ে গণ্ডগোলের জেরে ২১ দিন আগে আম্বিয়া বেগম হাউস আলীকে তালাক দিয়ে মায়ের বাড়িতে ফিরে আসে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার আশায় নানাভাবে চেষ্টা করছিলেন হাউস। গতরাত সাড়ে ১২টার দিকে ফুলসুরাতন নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। আম্বিয়া বেগম আনছার ভিডিপি সদস্য হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে বাড়ির বাইরে ছিলেন।
ফুলসুরাতনকে আম্বিয়া বেগম মনে করে হাউস আলী তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ফুলসুরাতনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহতের মেয়ে আম্বিয়া বেগম জানান, তালাকের পর থেকেই হাউস তাকে হত্যাসহ এডিস দিয়ে ঝলসে দেয়ারও হুমকি দিয়েছিল। এ কারণে গত কয়েকদিন ধরে মা-মেয়ে চরম আতঙ্কের মধ্যে সময় পার করছিল।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল ইসলাম জানান, রোগীর জীবন সঙ্কটাপন্ন। শরীরের ৮০ ভাগ আগুনে ঝলসে গেছে। তাকে ঢাকায় রেফার করা হলেও অর্থের অভাবে সেটা সম্ভব হচ্ছে না।
এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন। অভিযুক্ত হাউসকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।