ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি এজেন্টরা গুপ্তহত্যার দায় স্বীকার করে

Link Copied!

Omar-Farukনিজস্ব প্রতিবেদক : গুপ্তহত্যাকারীদের বিদেশি এজেন্টরা ঘটনাগুলোকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে দায় স্বীকার করে এসবের বিবৃতি মিডিয়ায় পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
শনিবার ঢাকার ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৯ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি-জামায়ত সরকার পতনের আন্দোলনে নামে জ্বালাও-পোড়াও করে ব্যর্থ হয়ে এখন শুরু করেছে গুপ্তহত্যা। তাদের বিদেশি এজেন্টরা এসব হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বিদেশ থেকে হত্যার দায় স্বীকারের বিবৃতি মিডিয়ায় পাঠাচ্ছে।’
এতে আরও বক্তব্য দেন- স্থানীয় সাংসদ আসলামুল হক, সংগঠনে সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
কাউন্সিলের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল। কাউন্সিল অধিবেশনে ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি পদে নাসির উদ্দিন খাঁন ও সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন পলাশ এবং ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. রিফাত আহসান অভিকে নির্বাচিত করা হয়।