ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈদ্যুতিক তারে জড়িয়ে নিহত ২

Link Copied!

Electricগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাজু শেখ (২৩) ও নজরুল শেখ (১৭) নামে দুইজন নিহত হয়েছে।
শুক্রবার রাতে হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি কাশিয়ানী উপজেলার মাঝকান্দি ও হাটুরিয়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, রাতে সাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার মনিমোহন বাগচীর বিজয় উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অবৈধ বিদ্যুত সংযোগ দিতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মারাত্মক আহত অবস্থায় তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।