ঢাকাSaturday , 7 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত জঙ্গি আস্তানা গড়ে তুলেছে

Link Copied!

Omar-Farukনিজস্ব প্রতিবেদক : ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি-জামায়াত দলীয় ছাতার নিচে জঙ্গি আস্তানা গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
শুক্রবার সিভিল অ্যাভিয়েশন স্কুল মিলনায়তনে দিনব্যাপি ঢাকা মহানগর উত্তরের ২৫নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথি বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি-জামায়াত তাদের ছাতার নিচে জঙ্গি আস্তানা গড়ে তুলেছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশজুড়ে একের পর এক গুপ্তহত্যা, জঙ্গি ও সন্ত্রাসের ঘটনা ঘটিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। জঙ্গি ও গুপ্তহত্যাকারীদের শক্তহাতে মোকাবেলা করে জাতিকে সংকট ও সংশয়মুক্ত করতে যুবলীগ নেতাকর্মীদেরকে অতন্দ্র প্রহরীর মতো সর্বদা সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতে কুখ্যাত রাজাকার মতিউর রহমান নিজামীর রায় হয়েছে। এ রায় তার অনুসারিরা মেনে নেয়নি এবং হরতালের ডাক দিয়েছে। এ কারণে যেকোনো সময় দেশে জামায়াতী জঙ্গিরা হরতালের নামে দেশে অরজাকতা সৃষ্টি করতে পারে। মতিউর রহমান নিজামীর রায় কার্যকর না হওয়া পর্যন্ত যুবলীগের নেতাকর্মীদের রাজপথে সর্তকভাবে থাকতে হবে।’
কাউন্সিলে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, মহানগর যুবলীগ উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ সভাপতি  মো. জাফর ইকবাল, ইঞ্জি. জাহান এফ রহমান, যুগ্ম সম্পাদক তাজভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে ২৫নং ওয়ার্ডকে ২৫ নং ওয়ার্ড পূর্ব ও পশ্চিম নামে দুটি সাংগঠনিক ইউনিট করা হয়। ২৫নং ওয়ার্ড পূর্ব সভাপতি পদে শেখ আতাউর রহমান লিটন, সাধারণ সম্পাদক পদে মো. সাদ্দাম ইয়াসিন ডালিম ও ২৫নং ওয়ার্ড পশ্চিম যুবলীগের সভাপতি পদে আল আমিন মানিক ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ পলাশকে নির্বাচিত করা হয়।