নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে মঙ্গলবার সকাল ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের জাতীয় সংসদ ভবনের হোস্টেলের কক্ষে অভ্যর্থনা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম।
উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দীপু মনি এমপি বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

