ঢাকাFriday , 6 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঠোর নিরাপত্তা বলয়েও সক্রিয় জামায়াত!

Link Copied!

jamat-logoবরিশাল প্রতিনিধি : বরিশালে পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও বিক্ষোভ মিছিল করে সক্রিয় থাকার বিষয়টি জানান দিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে প্রত্যাখান করে তারা বৃহস্পতিবার (৫ মে) নগরীতে এ বিক্ষোভ করে।
যদিও রায় ঘোষণার পরপরই বরিশাল নগরীতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। সেই সঙ্গে বাড়ানো হয় টহলও। আর এ কঠোর নিরাপত্তা বলয় তৈরির একটাই লক্ষ্য ছিল- জামায়াত-শিবিরকে সক্রিয় হতে না দেয়া। কিন্তু ফলাফল ঘটেছে উল্টো। নিজামীর রায় ঘোষণাকে কেন্দ্র মাঠে নেমে আসে জামায়াত-শিবির। তারা বিক্ষোভ মিছিল করে।
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করে শোডাউন করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এমনকি মিছিল শেষে বড় ধরনের একটি সমাবেশ করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার মুক্তিও দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রায়কে কেন্দ্র করে মতিউর রহমানের মুক্তির দাবিতে বিএম কলেজ মসজিদ গেট থেকে মহানগর শিবির সভাপতি মো. ইমাম হোসেন এবং সেক্রেটারি মো. জাবের হোসেনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি নতুন বাজারের কাছাকাছি গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ। এতে জামায়াত-শিবিরের অন্তত ৩০ থেকে ৩৫ নেতাকর্মী অংশ নেয়।
প্রতক্ষদর্শীদের ভাষ্যমতে, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যে স্থানটিতে বিক্ষোভ করেছে, সেখান থেকে ১০০ গজ দূরেই নতুন বাজার পুলিশ ফাঁড়ি। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ওই ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানতেনই না যে জামায়াত মাঠে নেমেছিলো।
বরিশাল মেট্রোলিটন পুলিশ বলছে, খবর পেয়ে তাদের ঘটনাস্থলে যাওয়ার আগেই বিক্ষোভকারীরা সটকে পড়ে। যে কারণে তাদের আটক করা যায়নি।’
এ প্রসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) আবু সাঈদের ভাষ্য হচ্ছে, তাদের একাধিক টিম জনগণের নিরাপত্তায় কাজ করছে। তবে শুনেছি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। কিন্তু খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তারা সটকে পড়ায় আট্ক করা সম্ভব হয়নি।
এদিকে, উজিরপুর উপজেলাতেও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টায় শিকারপুর বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে ৪০ থেকে ৫০ নেতাকর্মী এ মিছিল করে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।’