ঢাকাFriday , 6 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্ড যুবলীগ সভাপতির আত্মহত্যা

Link Copied!

Suisideরাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে রেজাউল করিম আপেল নামে ওয়ার্ড যুবলীগ সভাপতি আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে নগরীর রাজারহাতা এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
রেজাউল করিম আপেল নগরীর ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর আবু বাক্কার কিনুর ভাতিজা।
যুবলীগ নেতার পরিবারের লোকজন জানায়, স্ত্রীর ওপর অভিমান করে সকাল সোয়া ৭টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি। প্রায় ২০ দিন আগে পারিরারিক কলহের জেরে দুই ছেলে-মেয়ের জনক রেজাউল করিম আপেলকে ছেড়ে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। এরপর বিভিন্ন সময় তাকে ফিরিয়ে আনতে গিয়ে ব্যর্থ হন। এতে অভিমান করে আত্মহত্যা করেন।
এদিকে, নগরীর বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক ব্রজগোপাল জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে গিয়ে তারা লাশ উদ্ধার করেন। এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। এছাড়া তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছেন।
এ নিয়ে নিহতের বা মনোয়ারা বেগম থানায় অপমৃত্যু মামলা দিয়েছেন। তারা আইনত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।