ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবার সামনেই এরশাদ-রওশনের ভালোবাসাবাসি

Link Copied!

ershadনিজস্ব প্রতিবেদক : রওশন এরশাদকে নিজের আলোর মিছিল আখ্যায়িত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্ত্রীকে একটি কবিতা শুনিয়েছেন। জবাবে স্বামীকেও কবিতা শুনিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা চলাকালে এরশাদ ও রওশন একে অপরকে কবিতা শোনান।
সভায় রওশন এরশাদ বক্তব্য দিয়ে উঠে যাচ্ছিলেন। এমন সময় স্ত্রীর হাত ধরে এরশাদ বললেন, ‘কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি। কবিতাটা শোনো।’
এরপরই তিনি রওশনকে ‘আলোর মৌমাছি’ নামে নিজের লেখা কবিতাটি পড়ে শোনান। কবিতা শেষে এরশাদ বলেন, ‘রওশন আমার আলোর মিছিল।’
স্বামীর কবিতা শুনে রওশন বলেন, ‘তিনি (এরশাদ) যেহেতু আমাকে কবিতা শুনিয়েছেন। আমিও তাকে একটি কবিতা শোনাবো।’ এরপরই রওশন এরশাদ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি এরশাদকে পড়ে শোনান।
এসময় উপস্থিত দলের নেতাকর্মীরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানান। এর আগে ১ মে শ্রমিক সমাবেশে শ্রমিকদেরকে কবিতা শুনিয়েছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। বক্তব্যের মাঝে তিনি কবি সত্যেন্দ্রনাথ দত্তের ‘মেথর’ কবিতার প্রথম চার লাইন আবৃত্তি করে শোনান।
ওই সমাবেশে এরশাদ তার বক্তব্য বলেন, ‘আমার হ্দয় আজ আনন্দে ভরপুর। উনি (রওশন এরশাদ) আসাতে আমি খুব খুশি।’