ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে বাল্যবিয়ের অভিযোগে ২ জনের কারাদণ্ড

Link Copied!

Ballobiyeদিনাজপুর প্রতিনিধি : জেলার বীরগঞ্জে বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে কমলাকান্ত শর্মা (২৫) এবং মো. মোজাহারুল ইসলাম চৌধুরী (৪১) নামে দুইজনের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কমলাকান্ত শর্মা বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের প্রমানন্দ শর্মা ছেলে এবং কনের বড় ভাই। মো. মোজাহারুল ইসলাম একই এলাকার কৃষ্ণনগর গ্রামের মৃত নজিব উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।
বৃহস্পতিবার সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন।
বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়করিমপুর গ্রামের প্রমানন্দ শর্মার কন্যা আম্রকানন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মিনতি রাণী শর্মার (১৫) দিনাজপুর সদর উপজেলার রামডুবি এলাকায় বিয়ে ঠিক করা হয়। এ উপলক্ষে কনের বাড়িতে বুধবার রাতে বিদায় অনুষ্ঠানের আয়োজন চলছিল।
বিয়ের গোপন সংবাদের ভিত্তিত্তে বুধবার রাত ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নেতৃত্বে পুলিশ বিয়েবাড়িতে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে বাড়িতে কনের পক্ষের লোকজন পালিয়ে যায়। পুলিশের অভিযানের সংবাদে বরপক্ষের কেউ আর বিয়েবাড়িতে আসেনি। পুলিশ ঘটনাস্থল থেকে কনের বড়ভাই কমলাকান্ত শর্মা এবং বিয়ে আয়োজনে সহযোগিতা করার অভিযোগে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. মোজাহারুল ইসলাম চৌধুরীকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে বৃহস্পতিবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।