ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নাশকতা রোধে ১০০০ পুলিশ

Link Copied!

Policeবরিশাল প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায়কে কেন্দ্র করে ডাকা রোববারের হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে হার্ডলাইনে থাকছে বরিশাল পুলিশ।
যে কারণে রায় ঘোষণার পরপরই বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১ হাজারেরও বেশি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেইসঙ্গে বিভিন্ন উপজেলার জামায়াত-শিবির অধ্যুষিত এলাকাগুলো জেলা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বরিশাল সদর উপজেলা রায়পাশা-কড়াপুর, পপুলাল, কাশিপুর এবং লাকুটিয়া এলাকায় পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্যণীয়।
এছাড়া সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ যানবাহন এবং সন্দেহভাজনদের তল্লাশি করার খবর পাওয়া গেছে। রায়কে কেন্দ্র করে শুক্রবার সকাল-সন্ধ্যা জামায়াতের ডাকা হরতালে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে জিরো ট্রলারেন্সে থাকার বিষয়টি অবহিত করা হয়েছে।
এক্ষেত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) আবু সাঈদের ভাষ্য হচ্ছে, শুক্রবার যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ১ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া মহল্লা বিশেষ পুলিশের টহল টিমের সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি র‌্যাবর বেশ কয়েকটি টিমও নিরাপত্তায় মাঠে টহল দেবে।
তবে রায়ের আগ থেকেই বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।