ঢাকাThursday , 5 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ২

Link Copied!

songersoপটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর লোহালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রুস্তম মাঝি (৬০) এবং মালেকা বেগম (৫০)।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটলেও দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য আহতদের বরিশালে নেয়ার পথে মারা যান তারা। নিহতরা সম্পর্কে দেবর-ভাবি বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত আরো ৮ জন আহত হয়েছেন।
পটুয়াখালী সদর থানার এসআই মাসুম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার প্রতাপপুর গ্রামের রুস্তুম মাঝি ও জসিম গংদের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে সে জমিতে ডাল তোলাকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে দু’জন চিকিৎসাধীন আবস্থায় দুপুরে মারা যান।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, এ ঘটনায় জসিম ও রাবেয়া নামে দুই জনকে আটক করে বাকিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।