ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপাশার জাঁকজমকপূর্ণ বিয়ে

Link Copied!

bipasha-koron
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু। দীর্ঘদিনের প্রস্তুতির পর ৩০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। আগে থেকেই কথা ছিল বাঙালি মতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি।

সে কথামতোই উলু, শঙ্খধ্বনি, শুভদৃষ্টি, সিঁদুরদান থেকে কোনো রেওয়াজই বাদ ছিল না তার বিয়ের অনুষ্ঠানে। এ সময় অনুষ্ঠানে বিপাশা-করণের আত্মীয়স্বজন ও বলিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন। তাদের সাত পাকে বাঁধা পড়ার একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।

গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বিপাশা-করণের মেহেদি অনুষ্ঠান এবং সংগীতসন্ধ্যা। মুম্বাইয়ের ভিলা-৬৯ এ আয়োজন করা হয় অনুষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি, তার স্বামী রাজ কুন্দ্রা, বোন সুমিতা শেঠি, রকি এস এবং সোফি চৌধুরী। বিপাশা-করণের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় ২৮ এপ্রিল থেকে। ওই দিন বিপাশার বাড়িতে বিয়ের পূজার আয়োজন করা হয়।

অ্যালোন সিনেমার সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার পর থেকেই চুটিয়ে প্রেম করছিলেন এই জুটি। ৩৭ বছর বয়সি বিপাশার এটিই প্রথম বিয়ে। অন্যদিকে এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন করণ। এর আগে ভারতীয় টিভি অভিনেত্রী শ্রদ্ধা নিগম ও জেনিফার উইংগেটের সঙ্গে বিয়ে হয়েছিল এ অভিনেতার।