ঢাকাSunday , 1 May 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Link Copied!

AFC U-19

ক্রীড়া ডেস্ক : এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ (দক্ষিণ ও মধ্যাঞ্চল) ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল তারা।

রোববার তাজিকিস্তানের রাজধানী দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভারতের জালে গুনে গুনে চারবার বল জড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের এই দাপুটে জয়ে এনে দিতে হ্যাটট্রিক করেন তহুরা। খেলা শুরুর ২ মিনিটের মাথায় দলকে তিনি এগিয়ে দেন। বিরতির পর ৫২ ও ৬৪ মিনিটে পর পর আরো দুটি গোল করেন ১০ নম্বর জার্সি পরিহিত এই তারকা। খেলার ৩২ মিনিটে দলের পক্ষে অন্য গোলটি করেন ডিফেন্ডার আনাই মুগিনি।

ভারতের কোনো খেলোয়াড় গোল করতে পারেননি। দলের পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করেও সুফল পায়নি তারা। ফলে বাংলাদেশের কাছে হেরে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে।

এর আগে গ্রুপ পর্বেও ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেবার ৩-১ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

এবারের টুর্নামেন্টে দুর্দান্ত ছিল বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। গ্রুপ পর্বে নেপালকে গুড়িয়ে দিয়েছিল ৯-০ গোলে। সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে হারিয়েছিল ৯-১ গোলে।