ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুবাইয়াতের চলচ্চিত্রে ফের পোশাক শ্রমিকের জীবন

Link Copied!

rubaiyatবিনোদন ডেস্ক : ফের গার্মেন্টস শ্রমিকদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন রুবাইয়াত হোসেন। সম্প্রতি এ নির্মাতার ‘আন্ডারকনস্ট্রাকশান’ চলচ্চিত্রটি দেশে ও দেশের বাইরে ব্যাপক প্রশংসা অর্জন করে। একজন মধ্যবিত্ত নারী ও পোষাক শ্রমিকের মর্মগাঁথা নিয়ে নির্মিত ‘আন্ডারকনস্ট্রাকশান’ চলচ্চিত্রটি মুক্তি পায় চলতি বছর ২২ জানুয়ারী। চলচ্চিত্রটির সফলতার পর নির্মাতা রুবাইয়াত নির্মাণ করতে যাচ্ছেন তার নতুন চলচ্চিত্র।
নির্মাতা জানালেন, আমার নতুন চলচ্চিত্রটিও পোষাক শ্রমিকের গল্পেই হবে। একজন পোষাক শ্রমিকের ২৪ঘন্টার দিন যাপন নিয়ে চলচ্চিত্রটির চিত্রনাট্য নির্মাণ করছি। ৭৫ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি নির্মিত হবে দেশেই। ফ্রান্সের একজন প্রযোজককে সাথে পেলেও খুব বেশি বাজেট থাকছেনা ছবিটিতে। সম্পূর্ণ দেশি তারকারাই থাকবেন চলচ্চিত্রটিতে।’
উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত ভেসল আন্তর্জাতিক এশিয় সিনেমার উৎসবে তিনটি ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নেয় রুবাইয়াত হোসেনের আলোচিত ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’। ইন্টারনেশনাল জুরি অ্যাওয়ার্ড, এমিলি গুইমেট অ্যাওয়ার্ড এবং স্পেশাল মেনশন ক্রিটিক অ্যাওয়ার্ড জিতে নেয় ছবিটি। এছাড়াও বিশ্বের বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত ও প্রশংসিত হয়। চলচ্চিত্রটিতে অভিনয় করেন, বলিউড অভিনেতা রাহুল বোস ও অভিনেত্রী শাহানা গোস্বামী। এর আহে এ নির্মাতা ‘মেহেরজান’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন।