প্রযুক্তি ডেস্ক : মাত্র ১ টাকায় পাওয়া যাবে স্যামসাংয়ের স্মার্টফোন। অবিশ্বাস্য হলেও সত্যি। তবে এই অফার সীমিত সময়ের জন্য। ১ টাকায় ফোন কিনতে হলে আপনাকে যেতে হবে ভারতে।
ভারতে স্যামসাং দিচ্ছে স্পেশাল অফার। দেশটির টেকনোলজি ব্যবসাকে আরও উন্নত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে স্যামসাং। ২৯ এপ্রিল থেকে ‘মেক ফর ইন্ডিয়া সেলিব্রেশন’ নামে এক ক্যাম্পেইন শুরু করেছে স্যামসাং।
এই ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং ভারতে তাদের ফোনের চাহিদা আরও বাড়াতে চায়।
ক্যাম্পেইনে ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং সহজ EMI দেওয়া হচ্ছে। এই অফার চলবে ১৫ মে পর্যন্ত।
এই কয়েকদিনে মাত্র ১ টাকা ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন স্যামসাংয়ের যেকোনো স্মার্টফোন। বাকি টাকা ১২টি ইনস্টলমেন্টে দিতে পারবেন।

