ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিতেই চলেছে প্রাইম দোলেশ্বর

Link Copied!

rakibulস্পোর্টস  ডেস্ক : ফরহাদ রেজার বিধ্বংসী বোলিং আর রকিবুল হাসানের অপরাজিত হাফ সেঞ্চুরির ওপর ভর করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে তারা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।
আগে ব্যাট করতে নেমে মাত্র ২৭.১ ওভারে ৯৯ রানে অলআউট হয় শেখ জামাল। জবাবে ২০.১ ওভারে মাত্র ২টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। শনিবার উভয় দলেরই ছিল লিগের তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে প্রাইম দোলেশ্বর। অপরদিকে সমসংখ্যক ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল।
এদিন সকালে প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শেখ জামাল। দলটির হয়ে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ২৪ রান। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দোলেশ্বরের হয়ে ফরহাদ রেজা ২০ রানে ৪টি, সাজমুল ইসলাম ২৪ রানে ৩টি এবং আল-আমিন হোসেন ২টি উইকেট লাভ করেন।
ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে দোলেশ্বর। ইমতিয়াজ হোসেন ০ রানে আউট হলেও অপর ওপেনার রনি তালুকদার ১৭ রান করে ফিরে যান সাজঘরে। পরে শ্রীলঙ্কান ক্রিকেটার চামারা সিলভাকে নিয়ে জয়ের বাকি কাজটুকু সম্পন্ন করেন রকিবুল হাসান।
২০.১ ওভারে মাত্র ২টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে তরি ভেড়ায় দোলেশ্বর। রকিবুল ৫৩ রানে ও সিলভা ২৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেখ জামালের হয়ে সোহাগ গাজী ও শফিউল ইসলাম ১টি করে উইকেট পকেটে পুরেছেন। তবে সবাইকে পেছনে ফেলে ম্যাচসেরা হয়েছেন দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা।