ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসিকে ধুয়ে দিলেন ভিভ

Link Copied!

vivস্পোর্টস ডেস্ক : ভারতের স্বার্থে বাকিদের সঙ্গে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আইসিসি। এমন অভিযোগই করেছেন ক্যারিবীয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস। ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কড়া সমালোচনা করেন অধিনায়ক ড্যারেন স্যামি। যেটা পছন্দ হয়নি আইসিসির। এক বিবৃতিতে আইসিসি স্যামিসহ গোটা ওয়েস্ট ইন্ডিজ দলকে ভর্ৎসনা করেছে। ভিভের চটার কারণও মূলত এটাই। তার অভিযোগ, আইসিসি একেক দলের জন্য একেক আইন আনছে।
উদাহরণ হিসেবে ভিভ ভারতের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন,‘আইসিসির নিয়ম অনুযায়ী সীমিত ওভারের ক্রিকেটে এমন কিছু বিষয় রয়েছে যা অভিনব, যেমন থার্ড অ্যাম্পায়ারের সিদ্ধান্ত। আপনি যদি বিশ্বের একমাত্র ক্রিকেট নিয়ন্ত্রা সংস্থা হন তাহলে আপনার ছাতার নিচে ক্রিকেট সম্পর্কিত সবকিছু  আসা উচিৎ। কিন্তু আইসিসির নিয়ম মেনে অনেক খেলাই ভারত খেলে না। কোন নিয়ম না মানলেও তারা বছরের পর বছর পার পেয়ে যাচ্ছে।’
ইডেন গার্ডেনে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জেতার পর বুনো উদযাপন করে স্যামির দল। সংবাদ সম্মেলনে গিয়ে স্যামি তোপ দাগেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। খেলার মাঝে বেন স্টোকসের সঙ্গে তর্কে জড়িয়ে জরিমানা দেন ফাইনালের নায়ক মারলন স্যামুয়েলস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গিয়ে টেবিলের উপর পা তুলে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। চলতি সপ্তাহে দুবাইয়ে সভার পর এক বিবৃতিতে স্যামির দলকে তিরস্কার করে আইসিসি। সেখানে বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের আচরণ সঠিক ছিল না। তাদের অভদ্র আচরণে গোটা টুর্নামেন্ট কলঙ্কিত হয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজ দল সম্পর্কে আইসিসির এমন বক্তব্য মেনে নিতে পারছেন না কিংবদন্তি ভিভ রিচার্ডস। তার দাবি, ‘আইসিসির পরিচালনা সম্পর্কে গোটা বিশ্বের দিকে তাকালে বোঝা যায়, দল বিশেষে ভিন্ন আচরণবিধি পালন করা হয়। স্যামির মন্তব্যের কারণে উনারা যা করতে চাইছে তার জবাব দেওয়ার চেষ্টা করছি। তারা এমন এক নিয়ন্ত্রা সংস্থা হতে চাচ্ছে যাদের সাফ বক্তব্য, আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার জন্য অমুক নিয়ম তমুক শাস্তি দেওয়া হবে।’