স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাত্র ৯৯ রানে অলআউট হয়েছে। শনিবার ফতুল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রইম দোলেশ্বরের ফরহাদ রেজা, সানজামুল ইসলাম ও আল-আমিন হোসেনের বিধ্বংসী বোলিংয়ে ২৭.১ ওভারে ৯৯ রানে অরআউট হয় মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল।
এর আগে প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান্। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শেখ জামাল। দলটির হয়ে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো পেরেরা সর্বোচ্চ ৩৩ রান এবং দলনায়ক মাহমুদুল্লাহ ২৪ রান করেন। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
দোলেশ্বরের হয়ে ফরহাদ রেজা ২০ রানে ৪টি, সাজমুল ইসলাম ২৪ রানে ৩টি এবং আল-আমিন হোসেন ২টি উইকেট পান। ১০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে ফেলেছে দোলেশ্বর।

