ঢাকাSaturday , 30 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিব-নারিনদের সেরা মানছেন তাহির

Link Copied!

tahirস্পোর্টস ডেস্ক : গত ম্যাচে মুম্বাইয় ইন্ডিয়ানসের কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। এবার তাদের ঘুরে দাঁড়ানোর পালা। নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে আজ কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
এর আগে দুই দলের স্পিন অ্যাটাক নিয়ে কথা চলছিল। কেকেআরের রয়েছেন সাকিব আল হাসান, সুনীল নারিন ও পিযুষ চাওলা। বিপরীতে দিল্লিতে রয়েছেন ইমরান তাহির, অমিত মিশ্র ও পবন নেগি। আজ লড়াইটা জমতে পারে দুই দলের স্পিনারদের মধ্যেও।
তবে আগেই হার মানলেন দিল্লির খেলোয়াড় তাহির? দক্ষিণ আফ্রিকার এই তারকা সমীহ করছেন কেকেআরের স্পিনারদের। পাশাপাশি সাকিব-নারিনদের সেরা মানছেন তাহির!
যদিও তুলনায় যেতে চাচ্ছেন না, মাঠেই হয়তো প্রমাণ করার চেষ্টা করবেন তাহির! তার পরও বললেন, ‘আমি দুটো টিমের স্পিন বোলিংয়ের তুলনায় যাব না। ওদের (কেকেআর) অ্যাটাক ভালো। নারিন ভালো স্পিনার। দারুণ কামব্যাক করেছে।’