ঢাকাFriday , 29 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহিলা সাংবাদিককে ধমকালেন কোহলি!

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : ভারতের আলোচিত সেলিব্রিটি জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। দু’জন দুই ভুবনের তারকা হলেও একটি ক্ষেত্রে মিলে গেছেন এক জায়গায়। প্রেমের টানে ছুটে আসেন বারবার। মাঝে ঝড়-ঝাপটা তো থাকেই। এগুলো না থাকলে কি আর প্রেম‘পাক্কা’ হয়?
বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের আগে কোহলি-আনুশকার সম্পর্কে ভাঁটা লাগতে শুরু করে। বিশ্বকাপেও তাতে জোয়ার আসেনি। কতক্ষণ আর দূরে থাকা যায়? আইপিএলের মাঝপথে ফের প্রেমের হাওয়া গায়ে লেগেছে দু’জনের। কিছুদিন আগে মুম্বইয়ের এক হোটেলে গভীর রাতে ডিনার করেছিলেন কোহলি-আনুশকা। এরপরে দু’জনে মিলে সালমান খানের বাড়িতেও যান। সেখানে নাকি ভোর রাত পর্যন্ত সময় কাটিয়ে ফিরে যান। সব তিক্ততা ভুলে আপাতত সন্ধি চুক্তি করেছেন তারা!
এখন তো আনুশকা প্রসঙ্গ আসলে মিডিয়াকে কিছুটা ছাড় দেবেন কোহলি? কিন্তু না। কোহলি মনে করেন, তাদের সম্পর্কের অবনতির জন্য মিডিয়াই দায়ী! এক সংবাদ সম্মেলনে আনুশকার সঙ্গে সম্পর্ক নিয়ে কোহলির কাছে দুই-চার কথা জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। ভারতের টেস্ট অধিনায়কের সোজা-সাপ্টা উত্তর, ‘এই নিয়ে কানো কিছু করার আছে বলে মনে করি না। এ সম্পর্কে কোনো মন্তব্যও করব না। আমাকে যারা ভালোবাসেন, তারা সবসময়েই আমার কথা জানতে চান। কিন্তু তার মানে এই নয় যে আমার ব্যক্তিগত জীবনে কী চলছে, তা তাদের বলতে হবে!’
এ পর্যন্ত ঠিক ছিল। এক মহিলা সাংবাদিক প্রশ্ন করতেই খেপে যান কোহলি। আনুশকার কথা জানতে চাইলে ওই সাংবাদিককে ধমকের সুরে কোহলি বলেন, ‘আমি যদি আপনার ব্যক্তিগত জীবন কেমন চলছে, এমন কিছু প্রশ্ন করি, তাহলে কেমন লাগবে আপনার?’