ঢাকাFriday , 29 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইর কাছে হারল সাকিবের কলকাতা

Link Copied!

KKRস্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরেছে গম্ভীর শিবির। ছয় ম্যাচে কলকাতার এটি দ্বিতীয় হার। অন্যদিকে ৮ ম্যাচে মুম্বাইর এটি চতুর্থ জয়। হারলেও আট পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। অন্যদিকে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে রোহিত শর্মার মুম্বাই।
টসে হেরে আগে ব্যাট করতে নামা কলকাতার করা ৫ উইকেটে ১৭৪ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের লক্ষ্যে পৌছে যায় ৪ উইকেটে ১২ বল হাতে রেখে।
মুম্বাইর হয়ে ৪৯ বলে সর্বোচ্চ ৬৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। তবে নয়নকাড়া ইনিংস খেলেছেন পোলার্ড। মাত্র ১৭ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। যার মধ্যে ছিল ছয়টি ছক্কা ও দুটি চারের মার। ১৮তম ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন পোলার্ড। মুম্বাইর হয়ে এছাড়া ২০ বলে ৩২ রান করেন রাইডু।
কলকাতার হয়ে ৪ ওভারে ২২ রানে সুনীল নারিন দুটি, ৩০ রানে সাকিব একটি ও দুই ওভারে ১৯ রানে একটি উইকেট লাভ করেন উমেশ যাদব। ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে উদ্বোধনী জুটিতে রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর দুর্দান্ত সূচনা করেন। এই জুটিতে তারা ৬৯ রান করেন। অষ্টম ওভারের উথাপ্পা মাঠ থেকে বিদায় নেয়ার আগে মাত্র ২০ বলে ৩৬ রান করেন।
ওয়ান ডাউনে ক্রিজে যান বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু টানা তৃতীয় ম্যাচের মতো ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না তিনি। ৪ বলে মাত্র ৬ রান করে হার্ডিক পান্ডের বলে উইকেটরক্ষক পাটেলের তালুবন্দী হন তিনি।
কেকেআরের হয়ে প্রথম দুই ম্যাচে সাকিবকে দলে নেয়া হয়নি। তৃতীয় ম্যাচে সাকিব একাদশে সুযোগ পেলেও তার ব্যাট করতে হয়নি। নিজের দ্বিতীয় ম্যাচে রাইডার্সের হয়ে ব্যাট করতে নামেন বিশ্বসেরা অল রাউন্ডার। কিন্তু নামের সুবিচার করতে পারেননি। ১৫ বলে মাত্র ১১ রান করে আউট হয়ে যান। পরের ম্যাচে ৯ বলে করেন ৩ রান। এবার ৬ রানেই থেমে গেল তার ইনিংস।
সাকিব চলে গেলে সুরিয়া কুমার যাদবকে নিয়ে রানের চাকা সচল রাখেন গম্ভীর। তবে হাফ-সেঞ্চুরির পর বিদায় নেন। মাঠ ছাড়ার আগে ৪৫ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫৯ রান করেন গম্ভীর। তাছাড়া সুরিয়া কুমারের ২১ রান ও আন্দ্রে রাসেল ২২ রান করেন। শেষ দিকে ইউসুফ পাঠান ৭ বলে ১৮ রান করে দলের স্কোর নিয়ে যান ১৭৪ রানে। মুম্বাইর বোলার টিম সাউদি সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান ম্যাক্লেনাঘান, হরভজন ও হার্দিক পান্ডে।