প্রযুক্তি ডেস্ক : গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম এক চতুর্থাংশে ফেসবুকের লভ্যাংশ বেড়ে তিনগুন হয়েছে এমন প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ফেসবুক শেয়ারের মূল্য বেড়েছে। গত বছরের তুলনায় লভ্যাংশ বেড়েছে এক দশমিক ৫১ বিলিয়ন ডলার।
বিজ্ঞাপন ক্ষেত্র থেকে আসা লভ্যাংশ বেড়েছে ৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং এর একটা বড় অংশই আসছে মোবাইল ফোন থেকে। লাইভ ভিডিওর প্রচারে ফেসবুকের সাম্প্রতিক কর্মকাণ্ডেও আকৃষ্ট হয়েছে নতুন বিজ্ঞাপনদাতারা এবং আগের সার্ভিসগুলো থেকেও বিক্রি বেড়েছে।
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ নতুন স্টক ইস্যু করার জন্যও অনুরোধ করেছেন যাতে তিনি তার শেয়ার থেকে অর্থ দান করতে পারেন। ফেসবুক জানিয়েছে, এটা ফেসবুকের নেতৃত্বদানে এটা হবে জুকারবার্গের জন্য অনুপ্রেরনা মূলক একটা ব্যাপার।
ফেসবুক শেয়ারের দর বৃদ্ধিতে ওয়াল স্ট্রিট যতটা আশা করেছিল তার চেয়ে অনেক বেড়েছে দাম। কারণ মাত্র কয়েক ঘণ্টার শেয়ার বেচাকেনার পরেই দাম বেড়ে গেছে ৯ শতাংশ। এ বছরের প্রথম এক চতুর্থাংশে ফেসবুকের বিক্রি পৌঁছেছে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারে, যেটা গত বছর ছিল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
মোবাইল বিজ্ঞাপনে মনোযোগ দেয়ায় এই অবিশ্বাস্য উন্নতি হয়েছে। কমাপ্নির লাভের মাত্রা ৮২ শতাংশ বেড়ে গেছে ২০১৬ প্রথম তিন মাসে। সেই তুলনায় গত বছরের এই সময়ে লাভের মাত্রা ছিল ৭৩ শতাংশ।
একটিভ ব্যবহারকারীর সংখ্যাও গত বছরের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে প্রত্যেক ব্যবহারকারীই ফেসবুকের উপার্জন বৃদ্ধি করেছে গড়ে ৩ দশমিক ৩২ ডলারে যেটা গত বছর ছিল ২ দশমিক ৫০ ডলারে।
অন্যান্য অনেক প্রতিষ্ঠানেও ফেসবুক বিনিয়োগ করেছে। ২০১২ সালে ফটো শেয়ারিংয়ের জন্য ফেসবুক ইন্সটাগ্রামকে ১ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল। জুকারবার্গ দম্পত্তি তাদের উপার্জনের ৯৯ শতাংশ সম্পত্তি দান করবে বলে ঘোষণা দিয়েছিল। জুকারবার্গের কন্যা ম্যাক্সের জন্ম উপলক্ষে এ ঘোষণা দেয় ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রী।

