ঢাকাFriday , 29 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘কোয়ান্টিকো’ শেষ করে আবারও রকের সঙ্গে প্রিয়াঙ্কা

Link Copied!

rockবিনোদন ডেস্ক : আমেরিকার জনপ্রিয় টিভি শো ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে প্রথম পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। তার উপর চোখ পড়ে হলিউড নির্মাতাদেরও। ফলত ‘কোয়ান্টিকো’ ছাড়াও তিনি এখন অভিনয় করছেন হলিউড সুপারস্টার ও সাবেক কুস্তিগীর রকের বিপরীতে। বেওয়াচ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। কোয়ান্টিকো’র শুটিংয়ের জন্য ছবির শুটিংয়ে বেশ কয়েকদিন ছিলেন না তিনি। কিন্তু কোয়ান্টিকো’র শুটিং শেষ করে এবার পুরোদমে রকের সঙ্গে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা।
বলিউডে তুমুল জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বর্তমানে তাকে বলিউডের সিনেমায় নয়, বরং হলিউডেই ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। আমেরিকার জনপ্রিয় টিভি শো ‘কোয়ান্টিকো’ দিয়েই পশ্চিমে যাত্রা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাতেই কপাল খুলে তার। কারণ এই টিভি সিরিজে অভিনয় করার বদৌলতেই প্রথম ভারতীয় হিসেবে পিওপল চয়েস অ্যাওয়ার্ডও জয় করেন প্রিয়াঙ্কা। আর তাই কোয়ান্টিকো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্যই বোধয় জনপ্রিয় এই টিভি সিরিজটির শুটিং শেষ হওয়ার পর তিনি যোগ দিলেন রকের সঙ্গে ‘বেওয়াচ’-এর শুটিংয়ে।
বেওয়াচ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে ভিক্টোরিয়া লিডসের চরিত্রে দেখা যাবে। আর এই চরিত্রে অভিনয় করতেই কোয়ান্টিকোর শুটিং শেষ করে মন্ট্রেল থেকে সোজা সাভানায় চলে আসেন প্রিয়াঙ্কা।
অন্যদিকে গত মাসের শেষে প্রকাশ পেয়েছে বেওয়াচ ছবিটির প্রথম লুক। যেখানে খোঁজে পাওয়া যায়নি প্রিয়াঙ্কাকে। যদিও যুক্তি বলে, হলিউডের বিখ্যাত টিভি সিরিজ ছিল ‘বেওয়াচ’। যেখানে পামেলা আন্ডারসনের সঙ্গে ছিলেন ইয়াসমিন ব্লেথ, জার্মি জ্যাকসন এবং আলেক্সান্ডার পল। আর তারই অনুরূপে সুপারস্টার রক গত মাসে প্রকাশ পেল প্রোটাগনিস্টদের নিয়ে ‘বেওয়াচ’-এর প্রথম লুক। আর অন্যদিকে এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করছেন এন্টিগোনিস্ট চরিত্রে। ভিলেন চরিত্রে অভিনয় করায় তাই ‘বেওয়াচ’-এর প্রথম লুকে জায়গা হয়নি প্রিয়াঙ্কার!
প্রসঙ্গত, বলিউডের মত পশ্চিমের ইন্ডাস্ট্রিতেও পা রাখা মাত্রই ক্যারিয়ার নিয়ে সাফল্যের দেখা পাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ দিয়েই দুর্দান্ত অভিষেক হল তার। আর এরপরই হলিউডের সুপারস্টার অভিনেতা ও সাবেক কুস্তিগীর ডুয়াইন জনসন রকের বিপরীতে তিনি চুক্তি হন আমেরিকার তুমুল জনপ্রিয় টিভি সিরিয়াল নিয়ে নির্মিতব্য আলোচিত সিনেমা ‘বেওয়াচ’-এ। প্রসঙ্গত, ভারতীয় হিসেবে পশ্চিমে বেশ নাম কুড়াচ্ছেন বলিউডের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরইমধ্যে আমেরিকান টিভি থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেখানকার বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। শুধু তাই না প্রথম কোনো ভারতীয় হিসেবে আমেরিকা থেকে ছিনিয়ে আনলেন ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’।  আর এবার প্রথমবার হলিউড সুপারস্টার অভিনেতা ও সাবেক কুস্তিগীর ডুয়াইন জনসন রকের সঙ্গে ‘বেওয়াচ’ নামের ছবিতে অভিনয়ের জন্য হলিউডে পা রাখলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেথ গর্ডনের পরিচালনায় আসছে বছরের ১৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।