ঢাকাThursday , 28 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর্শকের ভালোবাসা চান সানি লিওন

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : সমালোচকরা টিকেট কেটে নয়, ফ্রিতে সিনেমা দেখে অভ্যস্ত। তাই তাদের প্রশংসার চেয়ে তার ছবি যারা টিকেট কেটে দেখেন তাদেরকে গুরুত্বপূর্ণ মনে করেন অভিনেত্রী সানি লিওন। এমনকি কোনো গুরুত্বপূর্ণ পুরস্কারের চেয়ে দর্শকের ভালোবাসা তার কছে অধিক গুরুত্বের।
সমালোচকদের প্রয়োজন নেই, বরং দর্শকের ভালোবাসা পেলেই হল। এমনকি দর্শকের ভালোবাসা পেলে জীবনে কোনো পুরস্কারের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন।
সম্প্রতি একটি ইভেন্টে গণমাধ্যম কর্মীদের করা এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমালোচক শ্রেণিকে রীতিমত ধুয়ে দেন সানি লিওন। সানিকে উদ্দেশ্য করে প্রশ্ন করা হয় যে, সমালোচকদের প্রশংসা নাকি দর্শক-ভক্তদের ভালোবাসা, কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ? এমন প্রশ্নের জবাবে সানি বলেন, সমালোচকরা জীবনে একটি টিকেট কেটে সিনেমা দেখে না। তারা সবসময় ফ্রিতে দেখে অভ্যস্ত। কিন্তু আমার ভক্ত, অনুরাগীরা নিজেদের ঘাটের পয়সা খরচ করে সিনেমা দেখে। আমার কাছে ওইসব সমালোচকদের প্রশংসা থেকে এইসব ভক্ত দর্শকই বেশি গুরুত্বের। তাছাড়া আমি কখনোই পুরস্কারের প্রত্যাশা করি না, শুধু ভক্ত দর্শকের ভালোবাসা চাই।
অন্যদিকে পর্নো ইন্ডাস্ট্রি ছেড়ে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বর্তমানে বলিউডে খুঁটি গেড়েছেন ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওন। আর তার অতীত জীবনকে কেন্দ্র করে বর্তমান বলিউডে তাকে নিয়ে নির্মিত হয়েছে একটি ডকুফিল্ম। যার প্রিমিয়ার হতে পারে বিশ্বের গুরুত্বপূর্ণ টরন্টো ফিল্ম ফেস্টিভালের চলতি বছরের আসরে! এটাকে সানি তার জন্য গৌরবের বলেও উল্লেখ করেছেন।